1 Answers

তিথী হেমন্তের কাছ থেকে দেবী কালীর রূপ সম্পর্কে জানতে পারে, দেবী কালী চার হাতবিশিষ্ট। বর্ণনা অনুসারে চার হাতবিশিষ্ট কালীর উত্তেজিত লাল চোখ, এলোমেলো চুল যেন ক্রোধের প্রমূর্ত রূপ। তার বাহন শৃগাল। ডান পায়ের নিচে শিব। আর গায়ের নিচে শিব থাকার কারণ হলো অন্যায় ধ্বংসের ক্ষেত্রে কালী দেবী প্রচণ্ড। তাকে থামানোর জন্য মঙ্গলময় শিব তার পথে শুয়ে পড়ে। শিবের গায়ে পা লাগে বলে কালী দেবী জিভ কাটেন। এছাড়া দেবী কালী ত্রিনয়নী। তার ভয়ানক দাঁত, তিনি মুক্ত কেশী। একহাতে নরকপাল ও কর্তৃক (কাটারি) অপর দুহাতে বর ও অভয় মুদ্রা, দেবী আবার হাস্যময়ী। এভাবে হেমন্ত তিথীকে কালী দেবীর রূপ সম্পর্কে ধারণা দেন।

 

5 views

Related Questions