1 Answers

দেবী কালী ও দুর্গাদেবীর মতো শক্তির দেবী। তিনি অসুর বিনাশে ভয়ঙ্করী। পৃথিবীর যা কিছু অন্যায় অশুভ ও অত্যাচার দেবী কালী সেসব দূর করার জন্য অশুভ শক্তিকে ধ্বংস করেন।

কালী ভগবান শিবের সহধর্মিণী এবং বিশেষ শক্তি। তিনি কাল ও মৃত্যুর দেবীরূপে আত্মপ্রকাশ করার কারণে তাকে শ্মশান কালী হিসেবে আখ্যায়িত করা হয়। এছাড়াও দেবী কালীর অনেক নাম আছে। যেমন- ভদ্র কালী, দক্ষিণা কালী, মা তারা, শ্যামা, মহাকালী ইত্যাদি।

4 views

Related Questions