1 Answers
"নবুয়তের দরজা সর্বদা উন্মুক্ত, এখনও আরও নবি-রাসুলের আগমনের সম্ভাবনা আছে"-এ ধরনের মনোভাব পোষণ করার মাধ্যমে আরিফের বন্ধুর খাতামুন নবুয়তের প্রতি বিশ্বাসহীনতা প্রকাশ পেয়েছে, যা শরিয়তের মূল চেতনার পরিপন্থি ও স্পষ্ট লঙ্ঘন। কেননা আল্লাহ বলেন, "মুহাম্মদ (স.) তোমাদের কোনো পুরুষ লোকের পিতা নন বরং তিনি আল্লাহর রাসুল এবং শেষ নবি।” এ প্রসঙ্গে মহানবি (স.) বলেন, "আমি শেষ নবি, আমার পরে কোনো নবি নেই।" মহানবি (স.)-কে সর্বশেষ নবি হিসেবে বিশ্বাস করা ইমানের অঙ্গ। এদিক থেকে তাকে প্রকৃত ইমানদার বলা যায় না।
5 views
Answered