1 Answers
শাকসবজি ও মুরগি থেকে যথাক্রমে খনিজ পদার্থ, ভিটামিন, প্রোটিন জাতীয় খাদ্য উপাদান পাওয়া যেতে পারে।
ফসফরাস ও ক্যালসিয়ামের অন্যতম উৎস হলো শাকসবজি। পালং শাকে প্রচুর পরিমাণে লৌহ নামক খনিজ পদার্থ পাওয়া যায় যা রক্তে হিমোগ্লোবিন তৈরি করে।
আরিফের বাগানের সবুজ শাকসবজি হতে বিভিন্ন ধরনের ভিটামিন যেমন ভিটামিন 'এ' ভিটামিন 'ডি', ভিটামিন 'কে', ফলিক এসিড, ভিটামিন 'সি', নায়াসিন ইত্যাদি উপাদান পাওয়া যায়। এসব ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। এছাড়া প্রোটিনের অন্যতম প্রাণিজ উৎস হলো মুরগি। মাছ, মাংস, দুধ, ডিম হলো প্রোটিনের উৎস। এগুলোতে ১৮% - ৩০% প্রোটিন থাকে। যা তার পরিবারের সদস্যদের দেহ গঠন, ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
4 views
Answered