1 Answers
আরিফ তার মায়ের সাথে বসে টিভিতে জলপাইয়ের আচার এর প্রস্তুত প্রণালী দেখছিল। তার দেখা প্রণালীটি নিম্নরূপ-
প্রথমে বাছাইকৃত জলপাই ধুয়ে স্লাইস করে কেটে নিতে হবে। বিভিন্ন উপকরণ রসুন, আদা, মরিচ, হলুদ, সরিষার গুঁড়া, মেথির গুঁড়া, জিরার গুঁড়া, লবণ পরিমাণমতো নিয়ে আলাদা করে রাখতে হবে। কাটা জলপাইগুলো সিদ্ধ করে তেল দিয়ে কড়াইয়ে ভেজে নিতে হবে। এবার আদা ও রসুনের খোসা ছাড়িয়ে ১০০ মিলি ১% অ্যাসিটিক অ্যাসিড দ্রবণ সহযোগে পেস্ট তৈরি করে তাতে হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে দিতে হবে। মিশ্রিত পেস্ট কড়াইয়ের তেলে কষিয়ে নিয়ে এতে ভাজা জলপাইয়ের টুকরা ও অন্যান্য মশলা একসাথে যোগ করতে হবে। অবশেষে অ্যাসিটিক অ্যাসিড যোগ করে সামান্য সময় জ্বাল দিতে হবে।
উল্লিখিত প্রক্রিয়ায় জলপাইয়ের সুস্বাদু আচার তৈরি করা হয়।
5 views
Answered