1 Answers
উদ্দীপকে 'X' প্রক্রিয়াটি হলো টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে বাণিজ্যিক স্পন তৈরি প্রক্রিয়া।
টিস্যু কালচার পদ্ধতিতে স্পন তৈরির জন্য ল্যাবরেটরিতে পিডিএ মিডিয়া বা আবাদ মাধ্যম তৈরি করতে হয়। আবাদ মাধ্যম বা কালচার মিডিয়ার জন্য ২৫০ গ্রাম আলু, ২০ গ্রাম গ্লুকোজ, ২০ গ্রাম অ্যাগার ও ২৫০ মিলিগ্রাম অ্যাসপারজিন প্রয়োজন হয়। কালচার মিডিয়া তৈরির জন্য প্রথমে আলুর ছাল ফেলে পাতলা করে কেটে ১ লিটার পানিতে টুকরাগুলো ৩০ মিনিট সিদ্ধ করতে হয়। এই সিদ্ধ পানি পাতলা কাপড় দিয়ে ছেঁকে অন্য উপাদানগুলো মিশিয়ে ১৫ মিনিট ফুটিয়ে ১০ মিলিমিটার পরিমাণে টেস্টটিউবে নিয়ে ছিপি দিয়ে বন্ধ করা হয়। এই টেস্টটিউবগুলো অটোক্লেভ মিশিয়ে ১২০-১২১° সেন্টিগ্রেডে ২০ মিনিট ধরে জীবাণুমুক্ত করা হয়। এই টেস্টটিউব গরম অবস্থায় ১৫ ডিগ্রি কোণে কাৎ করে ২৪ ঘণ্টা রেখে দিলে তা জমাট বেঁধে আবাদ মাধ্যম তৈরি হয়। আবাদ মাধ্যমে সুস্থ-সবল জুভেনাইল অবস্থায় মাশরুমের ফুটিং বডি সংগ্রহ করে রাখা হয়। টেস্টটিউবকে ২০- ২৫° তাপমাত্রায় ৭-১২ দিন রেখে দিলে টেস্টটিউব সাদা মাইসেলিয়ামে পূর্ণ হয়ে যায়। একে স্টক কালচার বলে। এটা থেকে কাঠের গুঁড়ার পলিব্যাগে তৈরি হয় মাদার কালচার। এই মাদার কালচার থেকেই স্পন পাওয়া যায়।
উল্লিখিত 'X' প্রক্রিয়া অর্থাৎ টিস্যু কালচার পদ্ধতিতে স্পন তৈরি করা হয়। এ পদ্ধতিতে উৎপাদিত স্পন রোগমুক্ত হয় এবং এই স্পনের মাধ্যমে চাষকৃত মাশরুম উন্নত মানসম্পন্ন হয়।