1 Answers

উদ্দীপকে উল্লিখিত অবস্থার পরিপ্রেক্ষিতে সরকার আন্তর্জাতিক বিভিন্ন সাহায্য সংস্থার কাছ থেকে অর্থসংগ্রহ করবেন অথবা পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে অর্থসংগ্রহ করে কার্যক্রম বাস্তবায়ন করবে।

নাগরিক স্বার্থ রক্ষা ও সর্বাধিক জনকল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিজস্ব মালিকানা ও নিয়ন্ত্রণে ব্যবসায়-বাণিজ্য ও সেবাকর্ম পরিচালনা করে। উদ্দীপকে সরকার পর্যটন শিল্পের উন্নয়নে পর্যটন এলাকাগুলোতে হোটেল, মোটেল ও অন্যান্য সুবিধা স্থাপনের উদ্যোগ নিয়ে অর্থায়নের ক্ষেত্রে সংকটে পড়ে। এ অবস্থায় অর্থসংগ্রহে সরকারের বিকল্প উৎস বিবেচনা করা আবশ্যক হয়ে পড়ে, যার মাধ্যমে সরকার তার কার্যক্রম বাস্তবায়ন করতে পারবে। তাই সরকার • আন্তর্জাতিক বিভিন্ন সাহায্য সংস্থা বা পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে সৃষ্ট সংকট সমাধান করতে পারে।

সুতরাং, উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতিতে সরকারের অর্থ সংগ্রহের উপায় হলো আন্তর্জাতিক বিভিন্ন 'সাহায্য সংস্থা অথবা পাবলিক- প্রাইভেট পার্টনারশিপ।

4 views

Related Questions