1 Answers

উদ্দীপকটি পাঠ করে আমরা রনির জীবনে নৈতিক মূল্যবোধের প্রচার ও প্রসার লক্ষ করি। তার জীবনে নৈতিক মূল্যবোধের প্রচার ও প্রসারে নবুয়ত ও রিসালাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে আমি মনে করি।

নৈতিক মূল্যবোধের প্রচার ও প্রসারে নবুয়ত ও রিসালাত প্রধানত দুভাবে ভূমিকা রাখছে-

প্রথমত, নবুয়ত ও রিসালাতের উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহ তায়ালার অস্তিত্ব, পরিচয় ও গুণাবলি সম্পর্কে জ্ঞানদান করা। মানুষকে সত্য ও সুন্দরের দিকে পরিচালনা করা। সর্বোপরি ইহকালীন ও পরকালীন কল্যাণ ও সফলতার দিকনির্দেশনা প্রদান করা। নবুয়ত ও রিসালাতের শিক্ষা রনিকে শান্তি ও শৃঙ্খলার দিকে পরিচালিত করছে। কারণ রনি নবুয়ত ও রিসালাতের শিক্ষানুসারে জীবনযাপন করছে। ফলে সে সমস্ত মানবিক গুণাবলির অধিকারী -হচ্ছে। নবুয়ত ও রিসালাতের চেতনা তার মধ্যকার সমস্ত খারাপ অভ্যাস, অশ্লীলতা ও মন্দ কর্মের চর্চা দূর করে দিয়ে সৎ ও সুন্দর জীবনযাপনে উৎসাহিত হচ্ছে।

দ্বিতীয়ত, নবুয়ত ও রিসালাত রনিকে নবি-রাসুলগণের আদর্শে অনুপ্রাণিত করছে। কারণ নবি-রাসুলগণ ছিলেন নিষ্পাপ। তাঁরা ছিলেন সকল সৎগুণের অধিকারী। উত্তম চরিত্রের নমুনা ছিল 'তাঁদের জীবনচরিত। কোনরূপ অন্যায়, অনৈতিক ও অশ্লীল কাজকর্ম তাঁদের চরিত্রে কখনোই ছিল না। বরং সর্বাবস্থায় নীতি ও নৈতিকতার আদর্শ রক্ষা করাই ছিল তাঁদের অন্যতম দায়িত্ব।

5 views

Related Questions