1 Answers

উদ্দীপকের বিষয়বস্তু হলো হাদিস। মামুন ও মাসুম তাদের দৈনন্দিন জীবনে হাদিস অনুসরণ করে থাকে।

আমরা জানি, কুরআন মজিদে আল্লাহ তায়ালা ইসলামি শরিয়তের যাবতীয় আদেশ-নিষেধ, বিধিবিধান বর্ণনা করেছেন। কুরআনে এসব আহকাম, মূলনীতি ও নির্দেশাবলি অতি সংক্ষেপে বিবৃত হয়েছে। আর সংক্ষিপ্ত নির্দেশনাগুলোকে কার্যকর করার জন্য মহানবি (স.) প্রয়োজনীয় ব্যাখ্যা দিতেন। তাঁর এ ব্যাখ্যা-বিশ্লেষণই হচ্ছে হাদিস। যেমন- কুরআন মজিদে সালাত কায়েম করার নির্দেশ দেওয়া হয়েছে; কিন্তু দিনে-রাতে কয় ওয়াক্ত নামায পড়তে হবে, প্রতি ওয়াক্তে কয় রাকাআত, কীভাবে পড়তে হবে এর বিস্তারিত বিবরণ কুরআন মজিদে নেই। বরং এসব হাদিসে বিস্তারিত উল্লেখ আছে। কাজেই শরিয়তের আহকাম পালন করতে গিয়ে বা কুরআনের নির্দেশ পালন করতে গিয়ে মামুন ও মাসুম হাদিস অনুসরণ করে থাকে।

4 views

Related Questions