1 Answers

উদ্দীপকটি পাঠ করে আমরা জানতে পারি যে, মামনু সাহেব অত্যন্ত মনোযোগের সাথে বেশি সময় নিয়ে নামায আদায় করেন। করিম সাহেব এর কারণ জানতে চাইলে মামুন সাহেব বললেন, । এভাবে নামায আদায় করলে মানুষেরা তাকে মুত্তাকী ও ধার্মিক বলবে। এখানে দুটি বিষয় লক্ষণীয় প্রথমত, মামুন সাহেব মনোযোগ সহকারে সালাত আদায় করেন। দ্বিতীয়ত, মামুন সাহেব । বেশি সময় নিয়ে সালাত আদায় করেন একটি পার্থিব উদ্দেশ্যকে সামনে রেখে। তাহলো- লোকে তাকে ধার্মিক ও মুত্তাকী বলবে।

প্রথমোক্ত বিষয়টি প্রশংসনীয়। কারণ মামুন সাহেব মনোযোগ সহকারে সালাত আদায় করেন। কারণ এ ব্যাপারে হুযূর আকরাম (স.) বলেন, “যে ব্যক্তি মনোযোগ সহকারে সালাত আদায় করে, কিয়ামতের দিন ঐ সালাত তার জন্য নূর হয়ে দাঁড়াবে।”

দ্বিতীয় বিষয়টি নিন্দনীয়। কারণ মামুন সাহেব কেবলমাত্র লোক দেখানোর জন্য বেশি সময় নিয়ে সালাত আদায় করেন। অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি লাভ মামুন সাহেবের উদ্দেশ্য নয়। পার্থিব স্বার্থ হাসিল তার উদ্দেশ্য। আর এ কারণে মামুন সাহেবের সালাত গ্রহণযোগ্য নয় বলে আমি মনে করি।

এ অবস্থায় মামুন সাহেবের নিয়ত ঠিক করতে হবে। কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টিলাভের উদ্দেশ্যে সালাত আদায় করতে হবে। রাসুল (স.) যেভাবে সালাত আদায় করেছেন বা সালাত আদায়ে তিনি যে নির্দেশনা দিয়েছেন সে মোতাবেক মামুন সাহেবকে সালাত আদায় করতে হবে। সর্বোপরি মামুন সাহেবকে নিয়ত বিশুদ্ধ করে সালাত আদায় করতে হবে। নিয়ত ঠিক হলে তার সালাত শুদ্ধ হবে।

5 views

Related Questions