1 Answers

নাঈমকে দু রাকাতবিশিষ্ট সালাত আদায় করতে হলে প্রথমে ওযু করে পবিত্র জায়গায় কিবলামুখী হয়ে দাঁড়াতে হবে। তারপর নিয়ত করে দু হাত কান পর্যন্ত তুলে তাকবীরে তাহরীমা অর্থাৎ 'আল্লাহু আকবার' বলে নাভির নিচে বাম হাতের ওপর ডান হাত বাঁধতে হবে। মহিলারা বুকের ওপর হাত বাঁধবে। এরপর ছানা পড়তে হবে। তারপর সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা পড়ে 'আমিন' বলতে হবে। তারপর অন্য কোনো সূরার কিছু অংশ পড়তে হবে। বড় হলে এক আয়াত, ছোট হলে তিন আয়াত বা তিন আয়াত পরিমাণ এক আয়াত পড়বে। এরপর 'আল্লাহু আকবার' বলে দু হাতের পাঞ্জা দ্বারা দু হাঁটু ধরে রুকু করতে হবে। বুকুতে কমপক্ষে তিনবার 'সুবহানাকা রাব্বিয়াল আযীম' পড়তে হবে। এরপর 'সামিআল্লাহু লিমান হামিদাহ' বলে সোজা হয়ে দাঁড়িয়ে 'রাব্বানা লাকাল হামদ' পড়তে হবে। তারপর সিজদায় যেতে হবে। সিজদায় গিয়ে কমপক্ষে তিনবার 'সুবহানা রাব্বিয়াল আলা' পড়তে হবে। এরপর 'আল্লাহু আকবার' বলে সোজা হয়ে বসতে হবে। আবার 'আল্লাহু আকবার' বলে দ্বিতীয় সিজদায় যেতে হবে এবং পূর্বের ন্যায় কমপক্ষে তিনবার 'সুবহানা রাব্বিয়াল আলা' পড়তে হবে। তারপর 'আল্লাহু আকবার' বলে সোজা হয়ে দাঁড়াতে হবে। এভাবে প্রথম রাকাত শেষ হবে।

এখন দ্বিতীয় রাকাত শুরু হবে। প্রথম রাকাতের ন্যায় দ্বিতীয় রাকাত পড়ে সিজদার পর বসে তাশাহুদ, দরুদ, দোয়া মাসূরা পড়ে সালাম ফিরিয়ে সালাত শেষ হবে। নাঈম এ নিয়ম মেনে দু রাকাতবিশিষ্ট সালাত আদায় করবে।

5 views

Related Questions