'নাঈম ফার্মা' প্রতিষ্ঠানটি জীবনযাত্রার মানোন্নয়নে কীভাবে সহায়তা করছে? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
নাঈম ফার্মা প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যমে মানুষের জীবনযাত্রার মনোন্নয়নে সহায়তা করছে।
ব্যবসায় একটি সামাজিক প্রতিষ্ঠান। মুনাফা অর্জনের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনও ব্যবসায়ের দায়িত্ব ও কর্তব্যের অন্তর্ভুক্ত। উদ্দীপকে জনাব আলী 'নাঈম ফার্মা' প্রতিষ্ঠার মাধ্যমে মানসম্মত ঔষধ উৎপাদন করে মানুষের বিভিন্ন রোগ থেকে আরোগ্য লাভে সহায়তা করছেন। এছাড়া তিনি দেশে ঔষধের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করছেন। এতে বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে এবং জাতীয় আয় বাড়ছে। তাছাড়া জনাব আলীর প্রতিষ্ঠানে ২,০০০ লোকের কর্মসংস্থান হয়েছে। এতে দেশের বেকারত্ব কমছে এবং কর্মরত শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটছে। সুতরাং, জনাব আলীর প্রতিষ্ঠিত 'নাঈম ফার্মা' প্রতিষ্ঠানটি দেশের বেকার সমস্যা দূর করার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়ন ঘটিয়ে জীবনযাত্রার মানোন্নয়ন করছে।