1 Answers
উদ্দীপকে সবেদের ভাইপোর কর্মরত প্রতিষ্ঠানটি বাণিজ্যিক ব্যাংক আর বাণিজ্যিক ব্যাংক দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে সহায়তা করছে। প্রশ্নোক্ত এ উক্তিটি যথার্থ।
অর্থনীতিতে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা গুরুত্বপূর্ণ। ব্যবসায় বাণিজ্যের প্রাণই হলো এ 'বাণিজ্যিক ব্যাংক। এ শ্রেণির ব্যাংকসমূহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে। বাণিজ্যিক ব্যাংকের অন্যতম প্রধান কাজ হলো জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করা। ব্যাংকের আমানত সাধারণত তিন প্রকারের- চলতি, সঞ্চয়ী এবং স্থায়ী আমানত। ঋণ প্রদান বাণিজ্যিক ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। জনসাধারণের কাছ থেকে গৃহীত অর্থের একটি নির্দিষ্ট অংশ গচ্ছিত রেখে অবশিষ্ট অর্থ ব্যাংক ব্যবসায়ী ও শিল্পপতিদের ঋণ হিসেবে প্রদান করে থাকে। বিনিময়ের মাধ্যম সৃষ্টি করাও বাণিজ্যিক ব্যাংকের অন্যতম কাজ। বাণিজ্যিক ব্যাংক অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতাদের দেনা- পাওনা নিষ্পত্তিতে সাহায্য করে। বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমেই বৈদেশিক বাণিজ্যের অধিকাংশ কাজ পরিচালিত হয়। বাণিজ্যিক ব্যাংক নিরাপদে এবং দ্রুত টাকা স্থানান্তর করে। এসব ব্যাংক চেক, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার, ভ্রমণকারীর চেক, টেলিগ্রাফিক ট্রান্সফার (টিটি) প্রভৃতি উপায়ে এক স্থান থেকে অন্য স্থানে অর্থ প্রেরণে জনগণকে সহায়তা করে। উদ্দীপকে সবেদের ভাইপো এমন একটি আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করেন যা জনগণের কাছ থেকে তিন ধরনের আমানত গ্রহণ, ঋণ প্রদান, দ্রুত টাকা স্থানান্তর ইত্যাদি কাজ করে। এসব কাজই বাণিজ্যিক ব্যাংকের কাজ। এসকল কাজসহ আরো অনেক কার্যাবলি সম্পাদনের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকসমূহ অর্থনীতির চাকাকে সচল রাখতে সহায়তা করছে।
অতএব বলা যায়, সবেদের ভাইপোর কর্মরত প্রতিষ্ঠানটি বাণিজ্যিক ব্যাংক। যা দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে সহায়তা করছে। তাই প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ।