1 Answers
না, আমি মনে করি 'x' দেশের অর্থব্যবস্থা বাংলাদেশের অর্থব্যবস্থাকে নির্দেশ করে না। কেননা '' দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা এবং বাংলাদেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান।
সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহের মালিকানা, উৎপাদন প্রক্রিয়া, উৎপাদিত সম্পদের বণ্টন ধনতান্ত্রিক ব্যবস্থার চেয়ে আলাদা। এ অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণসহ সকল সম্পদ রাষ্ট্রীয় মালিকানাধীন। সম্পদের ওপর কোনোরকম ব্যাক্তিমালিকানা থাকে না। এছাড়াও অর্থনৈতিক কার্যাবলিতে সরকারি নির্দেশনা, ভোক্তার স্বাধীনতার অভাব প্রভৃতি বৈশিষ্ট্য বিদ্যমান। আর ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার পাশাপাশি বর্তমান বিশ্বে আর একটি অর্থনৈতিক ব্যবস্থা বিরাজমান। সেটি হচ্ছে মিশ্র অর্থনীতি। এটি ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনীতির কিছু কিছু বৈশিষ্ট্যের সমন্বয়ে গড়ে ওঠা একটি ব্যবস্থা। এ ব্যবস্থায় দ্রব্য উৎপাদন, বিনিয়োগ ও ভোগের ক্ষেত্রে যেমন ব্যক্তির মালিকানা স্বীকৃত, তেমনি সরকারি উদ্যোগে উৎপাদন ও বিনিয়োগের ব্যবস্থাও রয়েছে। আর এ ধরনের একটি অর্থব্যবস্থা বাংলাদেশে বিদ্যমান থাকায় 'x' দেশের অর্থব্যবস্থা যে বাংলাদেশের অর্থব্যবস্থাকে নির্দেশ করে না তা নিঃসন্দেহেই বলা যায়।