1 Answers

উদ্দীপকে উল্লিখিত তন্ত্রটি দ্বারা কঙ্কালতন্ত্রকে বোঝানো হয়েছে যা আমাদের দেহের অভ্যন্তরের কাঠামো গঠন করে। কঙ্কাল তন্ত্রের কার্যক্রম আমাদের দেহকে সচল রাখে। কঙ্কালতন্ত্র একদিকে যান্ত্রিক এবং অপরদিকে শারীরবৃত্তীয় কাজও করে। যান্ত্রিক কাজের ক্ষেত্রে, এটি মানবদেহের কাঠামো গঠন করে এবং দেহকে একটি নির্দিষ্ট আকৃতি প্রদান করে। এটি মস্তিষ্ক, দেহগহ্বরে হৃৎপিন্ড, ফুসফুস, যকৃত এসব অঙ্গসমূহকে রক্ষণাবেক্ষণ করে। কঙ্কালতন্ত্র পেশি, লিগামেন্ট, টেনডন প্রভৃতিতে সংযোগ এবং অস্থিসন্ধি গঠন করে দেহকে নড়াচড়ার মাধ্যমে চলাচলে সক্ষম করে। এছাড়াও এটি কিছু শারীরবৃত্তীয় কাজেও সহায়তা করে যেমন: বক্ষপিঞ্জর শ্বাস-প্রশ্বাসে, কর্ণাস্থি শ্রবণে, অস্থিমজ্জা লোহিত কণিকা উৎপাদনে এবং অস্থি খনিজ লবণ সঞ্চয়ে সহায়তা করে। এভাবে কঙ্কালতন্ত্র বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের দেহকে সচল রাখে। তাই বলা যায়, উক্ত তন্ত্রের অর্থাৎ, কঙ্কালতন্ত্রের কার্যক্রম আমাদের দেহকে সচল রাখে।

4 views

Related Questions