1 Answers
উদ্দীপকে প্রাচীন বাংলার তাম্রলিপ্ত জনপদের কথা বলা হয়েছে।
তাম্রলিপ্ত জনপদ ছিল প্রাচীন বাংলার নৌ-বাণিজ্যের কেন্দ্রস্থল, যেটি আমার কাছে 'সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয়। জনপদটি সমুদ্র উপকূলবর্তী হওয়ায় এ অঞ্চলে নৌ-বাণিজ্যের অনুকূল পরিবেশ ছিল। একটি জনপদের সমৃদ্ধির জন্য উন্নত যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্য জরুরি বিষয়। বিশেষ করে প্রাচীনকালে ব্যবসা-বাণিজ্যের জন্য নৌপথই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। কারণ নদীপথে খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য সরবরাহ করা যেত। এভাবে বাণিজ্যের মাধ্যমে বিভিন্ন জনপদের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটত। অষ্টম শতকের পর থেকে তাম্রলিপ্ত বন্দরের সমৃদ্ধিতে ভাটা পড়তে থাকে। কিন্তু তার আগ পর্যন্ত এ বন্দর তাম্রলিপ্তের জন্য ছিল অতি গুরুত্বপূর্ণ।
উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, নৌ-বাণিজ্যকেন্দ্র হিসেবে তাম্রলিপ্তের সমৃদ্ধি ছিল উক্ত জনপদের সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়।