1 Answers
মিলনের অঞ্চলের আমোদ-প্রমোেদ ও যোগাযোগ ব্যবস্থা আমার পঠিত প্রাচীন যুগের আমোদ-প্রমোদ ও যোগাযোগ ব্যবস্থার প্রতিচ্ছবি বলে আমি মনে করি।
প্রাচীন বাংলায় নানা ধরনের আমোদ-প্রমোদের ব্যবস্থা ছিল। অন্নপ্রাশন, বিয়ে, শ্রাদ্ধ ইত্যাদি সামাজিক আচার-অনুষ্ঠান সে যুগেও প্রচলিত ছিল। সে সময় বারো মাসে তেরো পার্বণ অনুষ্ঠিত হতো। এ উপলক্ষে নানা প্রকার আমোদ-উৎসবের ব্যবস্থা ছিল। আকাশপ্রদীপ, ভ্রাতৃদ্বিতীয়া নবান্ন, রথযাত্রা, অষ্টমী স্নান, হোলি, জন্মাষ্টমী, দশহরা, অক্ষয় তৃতীয়া প্রভৃতি বর্তমানের সুপরিচিত অনুষ্ঠানগুলো সেকালেও প্রচলিত ছিল। এছাড়াও প্রাচীন বাংলায় কুস্তি, শিকার, ব্যায়াম, নৌকাবাইচ ও বাজিকরের খেলা পুরুষদের খুব পছন্দ ছিল।
প্রাচীন বাংলার মানুষের যাতায়াতের প্রধান বাহন ছিল গরুর গাড়ি ও নৌকা। প্রাচীন বাংলার মানুষেরা নৌকার সাহায্যে বিভিন্ন স্থানে ভ্রমণ করত। এমনকি নৌকা দ্বারা তারা ব্যবসায়িক মালামাল এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করত। মানুষ ছোট ছোট খাল পার হতো সাঁকো দিয়ে। ধনী লোকেরা হাতি, ঘোড়া, ঘোড়ার গাড়ি প্রভৃতি যাতায়াতের জন্য ব্যবহার করত। তাদের স্ত্রী-পরিজনরা নৌকা ও পালকিতে করে এক স্থান থেকে অন্য স্থানে আসা-যাওয়া করত। আর বিবাহের পর নববধূকে গরুর গাড়িতে বা পালকিতে করে শ্বশুরবাড়ি আনা হতো।
উপরে আলোচিত প্রাচীন যুগের আমোদ-প্রমোেদ ও যোগাযোগ ব্যবস্থার ওপর ভিত্তি করে বলা যায়, উদ্দীপকের মিলনের অঞ্চলের আমোদ- প্রমোদ ও যোগাযোগ ব্যবস্থার অনুরূপ।