1 Answers
দোষী বিক্রেতাকে শাস্তি দেওয়ায় অন্য বিক্রেতাদের মধ্যে মূল্যবোধ ও নৈতিকতা সৃষ্টি হবে, যা মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করবে বলে আমি মনে করি।
ব্যবসায় নৈতিকতা ও মূল্যবোধ ব্যবসায় জগতে দিকনির্দেশনা হিসেবে কাজ করে। এটি মানুষের আচরণকে সঠিক পথে পরিচালনা করে। ফলে ব্যবসায়ীরা ভোক্তা এবং ব্যবসায় দু'টি পক্ষের স্বার্থ রক্ষা করে ব্যবসায় কার্যক্রম পরিচালনা করে। এভাবে এটি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখে।
উদ্দীপকের মাছ বিক্রেতা মি. অজয় নাথকে ফরমালিনযুক্ত মাছ বিক্রির দায়ে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া এক মাসের জন্য তার দোকান বন্ধ করে দেওয়া হয়। তার এ অবস্থা দেখে বাজারের অন্য বিক্রেতারা সচেতন হয়। তাই বর্তমানে ক্রেতারা নিশ্চিন্তে ঐ বাজারের পণ্য কিনতে পারছে।
মি. অজয় নাথকে উপরিউক্ত শাস্তি দেওয়ায় বাজারের অন্য ব্যবসায়ীরা নৈতিকতা পালন করে ব্যবসায় করতে বাধ্য হয়। তারা ভেজালমুক্ত খাদ্য বিক্রি করা শুরু করে। এতে ক্রেতারাও নিশ্চিত হয়ে মানসম্মত পণ্য কিনতে পারে। ফলে বিক্রেতারা ক্রেতা ও ভোক্তাদের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে বিক্রয়ের পরিমাণ বাড়ানোর চেষ্টা করে। এভাবে বাজারে পণ্য কেনা-বেচার পরিমাণ বাড়লে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। উদ্দীপকের এই ধরনের পদক্ষেপ দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করবে।