1 Answers
উদ্দীপকের জনাব নাবিলের কলা পর্যায়িতকরণের পদক্ষেপটি বিক্রির অন্যতম সহজ কৌশল বলে আমি মনে করি।
পর্যায়িতকরণের মাধ্যমে আগে থেকে নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়। সাধারণত ওজন, আকার ও গুণাগুণ অনুযায়ী পর্যায়িতকরণ করা হয়। এর ফলে বিক্রির কাজে দ্রুততা আসে। এটি বিপণনের একটি গুরুত্বপূর্ণ কাজ।
উদ্দীপকের জনাব নাবিল একজন কলা উৎপাদনকারী। তিনি উৎপাদিত কলা বিভিন্ন দোকানে সরবরাহ করার সিদ্ধান্ত নেন। তাই কলাগুলোকে ছোট, বড় ও মাঝারি শ্রেণিতে ভাগ করে বিক্রি করেন। ফলে তার কলা বিক্রির কাজ সহজ হচ্ছে।
কলাগুলোকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করে বিক্রি করার ফলে ক্রেতা সহজেই তাদের পছন্দমতো শ্রেণি নির্ধারণ করতে পারছেন। সকল ক্রেতার রুচি ও চাহিদা এক নয়। দেখা যায়, একজন বড় আকারের কলা পছন্দ করলেও অন্যজন ছোট আকৃতির কলা পছন্দ করেন। এজন্য কলাকে পর্যায়িতকরণ করা আবশ্যক। ফলে ক্রেতারা তাদের প্রয়োজন ও দাম অনুযায়ী কলা কিনতে পারেন। পছন্দের এ ব্যাপারটি বিবেচনা করেই জনাব নাবিল কলা পর্যায়িতকরণ করেছেন। এতে ক্রেতা-সন্তুষ্টি বাড়ার সম্ভাবনা তৈরি হয় এবং ক্রেতার সংখ্যাও বাড়ে। এতে জনাব নাবিলের জন্য কলার বিপণন সহজ হয়। অতএব, জনাব নাবিলের কলা পর্যায়িতকরণের পদক্ষেপটি বিক্রি বাড়ানোর সহজ কৌশল বলে আমি মনে করি।