1 Answers

কোষ্ঠকাঠিন্য হলে নিয়মিত ও স্বাভাবিকভাবে মল নিষ্কাশন হয় না। 

শাকসবজি ও তরল খাবার খেলে মল অপেক্ষাকৃত দ্রুত নিষ্কাশিত হয় ও পরিমাণ বৃদ্ধি পায়।

অদিতের কোষ্ঠকাঠিন্য হওয়ার পর তার মা আগের মতো তার পছন্দের খাবারের মধ্যে সীমাবদ্ধ রাখছেন না। তিনি পূর্বে অদিতের পছন্দনীয় খাবার শুধু মাংস খেতে দিতেন। এখন তিনি তার খাদ্য পরিকল্পনায় নতুন পরিকল্পনার যোগ করেছেন। তিনি এখন অদিতকে প্রচুর পরিমাণে শাকসবজি ও পানি খেতে দেন। কারণ শাকসবজি ও তরল খাবার খেলে মল অপেক্ষাকৃত দ্রুত নিষ্কাশিত হয় ও মলের পরিমাণ বৃদ্ধি পায়।

অদিতের মা অদিতকে এখন স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ শাকসবজি খেতে দেন। সকালে নিরামিষ, ঘোল, মৌসুমি ফল, লেবুর শরবত, কখনো বেলের শরবত খেতে দেন। বিকেলে সবজির স্যুপ, রাতে খাবারের পাশাপাশি ১ গ্লাস দুধ খেতে দেন। তিনি স্বাভাবিক ভাত, মাংস, মাছের পাশাপাশি অধিক সবজি, তরল খাবার গ্রহণের জন্য অদিতিকে উদ্বুদ্ধ করেন। তার এই পরিকল্পনা অদিতের রোগের প্রকটতা কমিয়ে আনতে সাহায্য করছে। তাই বলা যায়, অদিতের মায়ের পদক্ষেপ অদিতিকে এ রোগ থেকে মুক্তি দিতে পারে এ মন্তব্যটির সাথে আমি একমত।

4 views

Related Questions