1 Answers

জনাব কাশেমের সামাজিক দায়বদ্ধতা মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি মনে করি।

সমাজের মানুষের জন্য কল্যাণকর ও জনহিতকর যেকোনো কাজ করা ব্যবসায়ের সামাজিক দায়িত্ব। সমাজকে ঘিরেই ব্যবসায়ের সব কার্যক্রম পরিচালিত হয়। সমাজের মানুষের ওপর ব্যবসায়ের সফলতা নির্ভর করে। তাই সমাজের প্রতি দায়িত্ব পালন করতে হয়।

উদ্দীপকের উৎপাদনকারী জনাব কাশেম নৈতিকতার সাথে ব্যবসায় করেন। তিনি সম্প্রতি সুনামগঞ্জে বন্যাকবলিত মানুষের জন্য ত্রাণ ও বস্ত্র সরবরাহ করেন। বন্যাকবলিত মানুষকে সহায়তা করা ব্যবসায়ের এক ধরনের দায়িত্ব। মানবতার দৃষ্টিকোণ থেকেই তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ান।

জনাব কাশেমের কাজের মাধ্যমে সুনামগঞ্জের বন্যাকবলিত মানুষের দুঃখ-দুর্দশা অনেকটা কমবে। তাদের ন্যূনতম খাবার ও কাপড়ের চাহিদা পূরণ হবে। ফলে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। সুতরাং, জনাব কাশেম সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

6 views

Related Questions