1 Answers
নতুন পণ্য ভোেগ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে বিপণন জীবনযাত্রার মান উন্নয়ন করছে বলে আমি মনে করি।
বিপণন কার্যক্রমের ফলে সব শ্রেণির মানুষের জীবনযাত্রার ইতিবাচক পরিবর্তন হচ্ছে। মানুষ এখন প্রয়োজনীয় দ্রব্য থেকে বিলাসবহুল পণ্য ব্যবহারের সুযোগও পাচ্ছে।
উদ্দীপকে বলা হয়েছে, শুধু পণ্য বা সেবা উৎপাদন করলেই হয় না। উৎপাদিত পণ্য কাঙ্ক্ষিত ভোক্তার কাছে পৌঁছাতে হয়। এছাড়া চাহিদা অনুযায়ী নিত্যনতুন পণ্য ভোক্তাদের সরবরাহ করতে হয়। এসব কাজ শুধু বিপণনের মাধ্যমেই সম্ভব হয়।
বর্তমানে মানুষ এমন অনেক পণ্য ব্যবহার করছে, যা আগে কল্পনাতীত ছিল। বিপণন প্রক্রিয়ার ফলে মানুষ এসব পণ্য ব্যবহারের সুযোগ পায়। এর আরেকটি উল্লেখযোগ্য দিক হলো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। বিপুল পরিমাণ উৎপাদিত পণ্য ভোক্তার কাছে সরবরাহ করতে অনেক জনবল প্রয়োজন। এতে অসংখ্য মানুষের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হয়। এতে দেশের বেকারত্ব কমার পাশাপাশি জাতীয় আয়ও বাড়ে। সমাজের প্রতিটি স্তরে অর্থনৈতিক পরিবর্তন আনা সম্ভব হয়। তাই বলা যায়, বিপণন সংক্রান্ত কার্যাবলি যথাযথভাবে সম্পাদনের মাধমে জীবনযাত্রার মান উন্নয়ন সম্ভব হয়েছে।