1 Answers

যেসব দেশ বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশে উন্নত সেসব দেশ ব্যবসা-বাণিজ্যেও উন্নত'-উক্তিটির সাথে আমি একমত।

 পণ্য উৎপাদন ও বণ্টনে প্রযুক্তি প্রত্যক্ষ ভূমিকা রাখে। এটি সময়, শ্রম ও অর্থ সাশ্রয় করে। পৃথিবীর উন্নত দেশগুলো প্রযুক্তির সহায়তায় আজ শিল্প-বাণিজ্যে এগিয়ে যাচ্ছে।

 উদ্দীপকের তাহসান ও তার কয়েকজন বন্ধু নিজের দক্ষতা কাজে লাগিয়ে গিফট আইটেমের ব্যবসায় শুরু করে। তারা উৎপাদিত পণ্য অনলাইনের মাধ্যমে বিক্রি করে। ইন্টারনেট ও কম্পিউটারের মাধ্যমে পণ্য বিক্রির ফলে অল্প কিছুদিনের মধ্যেই তাদের পণ্যগুলো বেশ জনপ্রিয়তা অর্জন করে। এতে তাদের পণ্য বিক্রির পরিমাণ বহুগুণ বেড়ে যায়। বর্তমান যুগ হলো তথ্য-প্রযুক্তির যুগ। পণ্য উৎপাদন থেকে শুরু করে বণ্টনের প্রতিটি পর্যায়েই প্রযুক্তির ব্যবহার লক্ষ করার মতো। তাহসান ও তার বন্ধুদের ব্যবসায়টিও আধুনিক প্রযুক্তির সহায়তায় এগিয়ে গেছে। আর এটি সম্ভব হয়েছে আমাদের দেশের বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের সুযোগের মাধ্যমে। কারণ, দেশে বিজ্ঞান ও প্রযুক্তির প্রসার না হলে তারা এ উপায়ে পণ্য বিপণন করতে পারতো না। আর সহজ ও দ্রুত সময়ে সফলতা পেতো না। একইভাবে পৃথিবীর উন্নত দেশগুলোও বিজ্ঞান ও প্রযুক্তির সহায়তায় ব্যবসা-বাণিজ্যে এগিয়ে গেছে। কারণ এ ব্যবস্থা পণ্য উৎপাদন এবং বিপণনে গতি এনেছে।

 তাই বলা যায়, বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশে উন্নত এমন দেশগুলো ব্যবসা-বাণিজ্যেও উন্নত

4 views

Related Questions