সার্বিক বিকাশে সাফরিনার সঠিক ও সুষ্ঠু পরিবেশ গুরুত্বপূর্ণ কেন- বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
4 views
1 Answers
উন্নত পরিবেশের অভাবে বিকাশ ব্যাহত হয়। শিশুর দৈহিক পরিবর্তনের সাথে সাথে মানসিক পরিবর্তনও ঘটতে থাকে। তাছাড়া মানসিক, সামাজিক, আবেগিক সকল বিকাশেই পরিবেশ খুব গুরুত্বপূর্ণ।
সাফরিনা আদর, স্নেহ, মমতা ও ইতিবাচক পরিবেশের মধ্যে বেড়ে ওঠে। ফলে তার সামাজিক বিকাশ ভালো হয়। অন্যথায় তার বিকাশ ইতিবাচক হতো না।
আবেগিক বিকাশের জন্যও প্রয়োজন সঠিক পরিবেশ। শিশুদের আবেগ সহজেই পরিবর্তিত হয়। তারা আবেগ তীব্রভাবে প্রকাশ করে। ইতিবাচক পরিবেশে লালন-পালন করা হলে শিশুর আবেগে পরিতৃপ্তি আসে। পাশাপাশি তার আবেগিক বিকাশও সুষ্ঠুভাবে হয়। এ সকল কারণেই সাফরিনার মা সাফরিনাকে সুষ্ঠু পরিবেশ দেওয়ার চেষ্টা করেন। সুতরাং সাফরিনার সার্বিক বিকাশের ক্ষেত্রে সঠিক ও সুষ্ঠু পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ।
4 views
Answered