1 Answers
উদ্দীপকে প্রমার দেহে ঘটা প্রক্রিয়াটি দ্বারা শ্বসন প্রক্রিয়াকে বোঝানো হয়েছে। এ প্রক্রিয়াটি সকল জীবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন শক্তি দিয়ে জীবের সকল ক্রিয়া-বিক্রিয়া ও কাজকর্ম পরিচালিত হয়। শ্বসনে নির্গত CO2 জীবের প্রধান খাদ্য শর্করা উৎপন্নের জন্য সালোকসংশ্লেষণে ব্যবহৃত হয়। সালোকসংশ্লেষণে উৎপন্ন শর্করা জাতীয় খাদ্য উদ্ভিদের বিভিন্ন অঙ্গে পৌঁছাতে যে শক্তির প্রয়োজন হয় তা শ্বসন হতে পেয়ে থাকে। এ প্রক্রিয়া উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণেও সাহায্য করে, যা পরোক্ষভাবে উদ্ভিদের বৃদ্ধি ও অন্যান্য জৈবিক প্রক্রিয়া চালু রাখে। কোষ বিভাজনের প্রয়োজনীয় শক্তি ও কিছু আনুষঙ্গিক পদার্থ শ্বসন প্রক্রিয়া থেকে আসে। তাই এ প্রক্রিয়া জীবের দৈহিক বৃদ্ধিও নিয়ন্ত্রণ করে। এ প্রক্রিয়া বিভিন্ন উপক্ষার ও জৈব এসিড সৃষ্টিতে সহায়তা 'করার মাধ্যমে জীবের অন্যান্য জৈবিক কাজেও সাহায্য করে। শ্বসন প্রক্রিয়া প্রকৃতিতে CO2 ও O2 এর সমতা বজায় রাখতে ভূমিকা রাখে। শ্বসন প্রক্রিয়ায় খাদ্যস্থ স্থিতিশক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়ে সকল জীবের শক্তি যোগায়। কিছু ব্যাকটেরিয়া অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না। এদের শক্তি উৎপাদনের উপায় হলো অবাত শ্বসন। তাই, প্রমার দেহের প্রক্রিয়াটি অর্থাৎ শ্বসন সকল জীবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।