1 Answers
উদ্দীপকে উল্লিখিত P ও Q কোষ বিভাজন দুটি হলো যথাক্রমে মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজন। জীবের জন্য এ কোষ বিভাজন দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজন ডিপ্লয়েড জীবের দৈহিক বৃদ্ধি ও বংশধর সৃষ্টিতে পরস্পরের উপর নির্ভরশীল। কারণ ডিপ্লয়েড বা 2n ক্রোমোজোমধারী, জীবের ক্ষেত্রে উভয়েই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে ডিপ্লয়েড জীবের জাইগোট থেকে ভ্রূণ ও ভ্রুণ থেকে বহুকোষী জীবের সৃষ্টি হয়। সকল জীবের দৈহিক বৃদ্ধি ও বিকাশ মাইটোসিসের মাধ্যমেই ঘটে। জীবদেহে কোনো ক্ষত সৃষ্টি হলে তা এ বিভাজনের দ্বারা পূরণ হয়। শুধু তাই নয় জীবের জননাঙ্গ সৃষ্টিতেও এর ভূমিকা রয়েছে। আবার, মিয়োসিস বিভাজনের দ্বারা জীব তাদের জননকোষ তৈরি করে। পুং ও স্ত্রী জনন কোষের মিলনের মাধ্যমে জীবের যৌন জনন সম্পন্ন হয়। এভাবে জীব তার বংশবৃদ্ধি ও রক্ষা করে। সুতরাং জীবদেহে জননকোষ মিয়োসিস ছাড়া সৃষ্টি হবে না। আর মাইটোসিস না হলে দেহের
বৃদ্ধি ঘটবে না। সুতরাং সংক্ষিপ্ত আলোচনা থেকে সহজেই বোঝা যায়, উদ্দীপকের কোষ বিভাজন দুটি জীবের জন্য অপরিহার্য।