1 Answers
উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া জীবদেহে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখে। বহুকোষী জীবে জাইগোট নামক একটি মাত্র কোষের মাইটোসিস বিভাজনের মাধ্যমে বহুকোষী দেহ গঠিত হয়। পরবর্তীতে জীবের দেহ কোষে বারবার মাইটোসিস বিভাজনের কারণে তাদের দৈহিক বৃদ্ধি ও বিকাশ ঘটে। যৌন জননে অংশগ্রহণকারী জীবের জননাঙ্গ একটি গুরুত্বপূর্ণ দেহাঙ্গ। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমেই এ জননাঙ্গ তৈরি হয়। জননাঙ্গ জীবের যৌন জননে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জীবদেহের সব কোষে ক্রোমোজোমের সমতা বজায় রাখতে মাইটোসিস বিভাজনের ভূমিকা অপরিসীম। এছাড়া বহুকোষী জীবদেহে সৃষ্ট যে কোনো ক্ষতস্থান মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় দ্রুত পূরণ হয়ে থাকে। শুধু তাই নয় মাইটোসিস কোষ বিভাজনের ফলেই জীবদেহ সুনির্দিষ্ট আকার আকৃতি পেয়ে থাকে। সংক্ষিপ্ত এ আলোচনা শেষে তাই বলা যায়, উক্ত প্রক্রিয়া তথা মাইটোসিস প্রক্রিয়া জীবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।