ফখরুল সাহেবের গৃহের জন্য আসবাবপত্র নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিকগুলো ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
আমাদের মৌলিক চাহিদার মধ্যে গৃহ অন্যতম। এ গৃহকে বাসোপযোগী করার জন্য প্রয়োজন হয় আসবাবপত্রের। আর গৃহকে মনোরম ও আকর্ষণীয় করে নান্দনিকতা বৃদ্ধির জন্য প্রয়োজন হয় গৃহের অভ্যন্তরীণ সাজসজ্জার।
পরিবারের জীবনযাত্রার মান, অবস্থানের স্থান অর্থাৎ শহর কিংবা গ্রাম, পারিবারিক জীবন চক্রের স্তর ইত্যাদির ভিন্নতায় আসবাবের চাহিদার ধরন বদলায়।
ফখরুল সাহেব একজন সরকারি কর্মকর্তা ও শহরে অস্থায়ী বসবাসকারী। চাকরির প্রয়োজনে তাকে নানা জায়গায় অস্থায়ীভাবে বসবাস করতে হয়। তাই তার চাহিদা মেটানোর উপযোগী হালকা ও যুগোপযোগী আসবাবপত্র ব্যবহার করা উচিত। তাছাড়া একস্থান থেকে অন্যস্থানে বহন করতে যাতে অসুবিধা না হয় সে জন্য হালকা ও রুচিশীল আসবাবপত্র ব্যবহার করা উচিত। কারণ এ ধরনের আসবাবপত্র খুব সহজেই একস্থান থেকে অন্যস্থানে বহন করা যায়।