1 Answers

সিনথিয়া গৃহের অব্যবহৃত জিনিস ব্যবহার করে শিল্প সৃষ্টি করে। শিল্প সৃষ্টি মানুষের সহজাত প্রবৃত্তি। এই শিল্প সৃষ্টি করতে সব সময় দামি জিনিসের প্রয়োজন হয় না। হাতের কাছে যা পাওয়া যায় বা ফেলে দেওয়া জিনিস দিয়েও শিল্প সৃষ্টি করে নিজের সৃজনশীলতা তুলে ধরা যায়।

সিনথিয়া কোকের বোতল, ডিমের খোসা, পুরাতন কাপড় দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে। ডিসের খোসা আমরা ফেলে দেই। কিন্তু এই ফেলে দেওয়া খোসা দিয়েও শিল্প সৃষ্টি করা যায়। সিনথিয়া ডিমের খোসা ছোট ছোট টুকরা করে। টুকরাগুলো আর্টপেপারে লাগিয়ে তার ওপর রঙ দিয়ে এঁকে বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তোলে। আবার সে পুরাতন কাপড় দিয়ে পাপোস তৈরি করে। এটি একদিকে যেমন প্রয়োজনীয় অন্যদিকে গৃহের সৌন্দর্যও বৃদ্ধি করে। এছাড়া সে চট দিয়ে ওয়াল পকেট বানায়। এটি গৃহসজ্জার উপকরণ হিসেবে ব্যবহার করা যায়। আবার এর মাধ্যমে প্রয়োজনীয় জিনিস হাতের কাছে রাখার ব্যবস্থাও করা যায়।

6 views

Related Questions