1 Answers
শিল্প সৃষ্টি মানুষের সহজাত প্রবৃত্তি। এ শিল্প সৃষ্টি করতে যেয়ে সবসময় দামি জিনিসের প্রয়োজন হয় না। বরং নিজস্ব সৃজনশীলতার মাধ্যমে গৃহের অব্যবহৃত জিনিস দিয়েও নানা ধরনের শিল্পসামগ্রী বানিয়ে প্রয়োজনে ব্যবহার করা যায়। মানুষের স্বভাবই কোনো সাধারণ জিনিস দিয়ে নিজস্ব সৃষ্টিশীলতার মাধ্যমে অসাধারণ বা ব্যবহার উপযোগী কিছু গড়ে তোলা। যেমন- চিত্রকর সাদা ক্যানভাসে রং তুলির পরশ বুলিয়ে তাকে অর্থবহ করে তোলে, কুমার মাটি দিয়ে নকশাদার জিনিস তৈরি করে, পরিত্যক্ত চটের বস্তা কেটে ওয়াল পকেট তৈরি করে ইত্যাদি।
5 views
Answered