1 Answers

"চারিদিকে শান্ত বাতি- ভিজে গন্ধ- মৃদু কলরব"- লাইনটি দ্বারা নদীপাড়ের শীতকালের সন্ধ্যা বোঝানো হয়েছে।

শীতকালে চারদিক কুয়াশায় ভেজা থাকে। নদীর ঘাটে তখন সারা দিন মাছ ধরা নৌকার ভিড় জমে। জেলেরা মাছ নিয়ে হাটে যায়। দরদাম করে মাছ বিক্রি করে। তখনও নৌকায় কুপি বাতি ধীরে ধীরে জ্বলতে থাকে। কবির মতে এ আলো খুবই শান্ত। নদীর বুক ধরে ভেসে আসা হিম বাতাস যেন ভেজা গন্ধ নিয়ে কবির নাকে প্রবেশ করে। আলোচ্য লাইন দ্বারা এটাই নির্দেশ করা হয়েছে।

10 views