1 Answers

জাগতিক জটিল ঘটনাবলির কারণ অনুসন্ধানে গৃহীত প্রাথমিক আনুমানিক ধারণাই হচ্ছে প্রকল্প। আর এই প্রকল্প প্রমাণিত হলেই কেবল তা কারণ হিসেবে প্রতিষ্ঠিত হতে সক্ষম হয়। তবে একটি প্রকল্পকে কারণ হিসেবে প্রতিষ্ঠিত হতে হলে একে কতগুলো প্রমাণ পদ্ধতির মধ্য দিয়ে অগ্রসর হতে হয়। আর প্রকল্প প্রমাণের এরূপ একটি পদ্ধতিই হচ্ছে 'সংকট উত্তরক পরীক্ষণ' বা 'চরম পরীক্ষণ'।।

7 views

Related Questions