1 Answers

'সংকট উত্তরক দৃষ্টান্ত বা চরম দৃষ্টান্ত-কে কয়েকটি রাস্তার সংযোগস্থলে পথনির্দেশের জন্য স্থাপিত অঙ্গুলি সংকেত স্তম্ভ (Finger Post)- এর সাথে তুলনা করা যায়। অর্থাৎ এরূপ দিকনির্দেশক স্তম্ভ যেভাবে আমাদের সুনির্দিষ্ট সঠিক গন্তব্যস্থলের সন্ধান দেয়, ঠিক সেভাবে সংকট উত্তরক দৃষ্টান্তও প্রতিদ্বন্দ্বী প্রকল্পগুলোর মধ্যে কোনটিকে গ্রহণ করতে হবে তার নির্দেশ দেয়। এর ফলে একাধিক প্রকল্পের মধ্যকার দ্বন্দ্বের অবসান ঘটে এবং এরূপ দৃষ্টান্ত সংশ্লিষ্ট প্রকল্পের সত্যতা প্রমাণের পাশাপাশি প্রতিদ্বন্দ্বী অন্য প্রকল্পগুলোকে অপ্রমাণ করতে সক্ষম হয়।

6 views

Related Questions