1 Answers
মানুষের জীবন জীবসত্তা ও মানবসত্তা এ দুটি নিয়ে গঠিত বলে মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সাথে তুলনা করা হয়েছে।
'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক দুটি সত্তা রকথা বলেছেন- একটি জীবসত্তা, অন্যটি মানবসত্তা বা মনুষ্যত্ব। তিনি মানবজীবনকে একটি দোতলা ঘরের সাথে তুলনা করে বলেছেন- জীবসত্তা ঘরের নিচের তলা আর মানবসত্তা বা মনুষ্যত্ব হচ্ছে সেই ঘরের উপরের তলা। জীবসত্তা থেকে মানবসত্তায় ঘরে উত্তরণের উপায় হলো শিক্ষা। জীবসত্তা মানুষের অস্তিত্বকে টিকিয়ে রাখে আর মানবসত্তা মানুষের মনুষ্যত্বকে জাগ্রত করে। একটি মানুষের প্রয়োজনের দিক, অন্যটি অপ্রয়োজনের দিক বলে বিবেচিত। কিন্তু জীবসত্তা মানুষের প্রকৃত পরিচয় নয়, মানবসত্তাই প্রকৃত পরিচয়। এই বিষয়টিকে স্পষ্ট করতেই 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে মানবজীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা হয়েছে।