1 Answers
উদ্দীপকে হিন্দুধর্মের একটি মাঙ্গলিক সংস্কারমূলক অনুষ্ঠান অন্নপ্রাশনের চিত্র ফুটে উঠেছে।
অন্নপ্রাশন এমন একটি অনুষ্ঠান যেখানে শিশুর মুখে প্রথম ভাত তুলে দেওয়া হয়। ছেলে শিশুর ষষ্ঠ মাসে আর মেয়ে শিশুর পঞ্চম, অষ্টম বা দশম মাসে এ অনুষ্ঠান পালন করা হয়। এ দিন থেকে শিশু ভাতসহ অন্যান্য স্বাভাবিক সকল খাবার গ্রহণ করার অনুমতি পায়। এ উপলক্ষে বাড়িতে সকল আত্মীয় স্বজনদের উপস্থিতি ঘটে। সেই সাথে গুরুজনেরা শিশুটির দীর্ঘায়ু কামনা করে আশির্বাদ করেন। তাছাড়া এ দিন শিশু ঈশ্বরের আশির্বাদ লাভ করে বিশাল পৃথিবীতে স্বাভাবিক জীবনের পথে পা বাড়ায়। ঈশ্বর থেকে আরম্ভ করে সকলের আশির্বাদ লাভ করে একটি শিশু এ সংস্কারের মাধ্যমে নতুন জীবনে পদার্পণ করে, এজন্য তার জীবন হয়ে ওঠে সুন্দর ও মধুময়। সুতরাং এ সংস্কারের তাৎপর্য অপরিসীম।