1 Answers
রথীন বাবু নিজের জীবনকে সুন্দর ও কল্যাণকর করার জন্য ধর্মাচার ও ধর্মানুষ্ঠান যথাযথভাবে পালন করে থাকেন। ব্যক্তির জীবনকে সুন্দর ও কল্যাণকর করার ক্ষেত্রে ধর্মাচার ও ধর্মানুষ্ঠানের কোনো বিকল্প নেই। যেসব আচার আমাদের জীবনকে সুন্দর ও কল্যাণকর করে তাকে আমরা ধর্মাচার বলে থাকি। ধর্মশাস্ত্রে পূজা এবং অবশ্য কর্তব্য বিভিন্ন অনুষ্ঠানের নির্দেশ রয়েছে। যেগুলোকে আমরা ধর্মানুষ্ঠান বলে জানি; যেমন- রথযাত্রা, পূজা, রাখীবন্ধন ইত্যাদি। এগুলো পালনের মধ্য দিয়ে জীবন সুখের হয়।
5 views
Answered