1 Answers

উদ্দীপকে বাপ্পির মতো ব্রহ্মচর্য পালন করতে হলে প্রথমে উপনয়নের পর গুরুগৃহে অবস্থান করতে হবে। যেখানে পবিত্রতা ও আচার রক্ষা করে গুরুর সেবা করতে হবে। ব্রহ্মচারী হিসেবে তিনবার স্নান করতে হবে। দিনের বেলা কখনো নিদ্রা যাওয়া যাবে না। সূর্যোদয়ের এক ঘণ্টা পূর্বে শয্যা ত্যাগ করতে হবে। প্রাতঃকালে ও সন্ধ্যাকালে সূর্য ও অগ্নির উপাসনা করতে হবে। উপাসনার পর গুরুকে অভিবাদন করা যাবে না। গুরু আদেশ দিলে তাঁর সম্মুখে বসে অধ্যয়ন ও ব্রতাদির অনুষ্ঠান করতে হবে। প্রতিদিন প্রাতঃকালে গুরুর  জন্য কুশ, জল ও পুষ্প আহরণ করতে হবে। ব্রহ্মচারী হিসেবে সুশীল, মিতভোজী, দক্ষ ও জিতেন্দ্রিয় হতে হবে। কাজল, চিত্রকর্ম, আমিষ, মধু, মাল্য, চন্দন, অনুলেপন ও অলঙ্কার অবশ্যই বর্জন করতে হবে। এভাবে আমাদের ব্রহ্মচর্য পালন হবে।

4 views

Related Questions