1 Answers

উদ্দীপকে তপুর দেখা ত্রিভুজের মতো ছবিটি হচ্ছে পিরামিড। এটি ধর্মীয় বিশ্বাস থেকে তৈরি করা হয়েছিল।

প্রাচীন মিশরীয়দের শ্রেষ্ঠ স্থাপত্যিক নিদর্শন হচ্ছে তাদের ত্রিভুজাকৃতির পিরামিডগুলো। পিরামিড হচ্ছে জ্যামিতিক আকৃতিতে তৈরি অতি উঁচু সমাধিসৌধ। সুদূর অতীতে বিশাল সব পাথর খণ্ড কেটে বিশেষ কৌশলে পিরামিডগুলো নির্মিত হয়েছিল। এজন্য প্রাচীন মিশরীয়দের বলা হয় ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা।

উদ্দীপকের তপু বইতে ত্রিভুজাকৃতির একটি চিত্র দেখতে পায়। সে বড় ভাইয়ের কাছ থেকে জানতে পারে, চিত্রের এ স্থাপত্যটি সাড়ে সাত হাজার বছর আগের একটি সভ্যতার অধিবাসীদের তৈরি। তারা ধর্মীয় বিশ্বাস থেকে এটি তৈরি করেছিল। এ বর্ণনাটি মিশরীয় সভ্যতার শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন পিরামিডের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। মিশরীয়রা তখন মৃত্যুর পরের জীবনে বিশ্বাস করত। তারা বিশ্বাস করত মৃত ব্যক্তি আবার একদিন বেঁচে উঠবে। সে কারণে তারা সম্রাটসহ বিশিষ্টজনদের মৃতদেহ অবিকৃত রাখার জন্য মমি করে সংরক্ষণের ব্যবস্থা করত। এ মৃতদেহগুলোকে যে স্থানে কবর দেওয়া হতো সেসব স্থান আগে থেকেই তৈরি করে রাখা হত। এসব কবরে দেওয়া হতো সিন্দুক ভর্তি গহনা, মুদ্রা, নিত্যব্যবহার্য দ্রব্যাদি, খাদ্যসামগ্রী প্রভৃতি। মৃত ফারাওয়ের দেহ ও মূল্যবান এসব সামগ্রীর নিরাপত্তার জন্যই প্রাচীন মিশরীয়রা বড় বড় পাথর দিয়ে এসব সুরক্ষিত পিরামিড নির্মাণ করেছিল।

 উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, উদ্দীপকে ইঙ্গিতকৃত পিরামিডগুলো ধর্মীয় চিন্তার ফলশ্রুতি।

6 views

Related Questions