1 Answers
মফিজ ফল বিক্রয় করে। সে ওজনে কম দেয়। কারণ সে আখিরাতে বিশ্বাস করে না। অর্থাৎ আখিরাতে বিশ্বাস করে না বলে মফিজ ক্রেতার সাথে প্রতারণা করতে দ্বিধা করে না। মহানবি (স.) প্রতারণা সম্পর্কে বলেন, “যে ব্যক্তি প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়।”
কাজেই এমতাবস্থায় মফিজকে তাওবা করে সৎপথে ফিরে আসতে হবে এবং ইমানের সাতটি মৌলিক বিষয়ের ওপর ইমান আনতে হবে। অর্থাৎ মফিজকে জান্নাত লাভের জন্য আল্লাহ ও তাঁর রাসুল (স.)-এর পূর্ণ আনুগত্য করতে হবে। নেক আমল করতে হবে। দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। রমযানের সাওম পালন করতে হবে। হজ, যাকাত ফরজ হলে তা আদায় করতে হবে। জীবনের সকল ক্ষেত্রে শরিয়তের হুকুম আহকাম মেনে চলতে হবে। সকল প্রকার কুকর্ম থেকে নিজের নক্সকে বিরত রাখতে হবে।
7 views
Answered