1 Answers

মনিরুজ্জামান সাহেব সৃষ্টিজগতের দিকে দৃষ্টিপাত করলে দেখতে পাবেন যে, আমাদের মাথার উপর রয়েছে বিশাল আকাশ। তাতে আছে গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য ইত্যাদি। আবার আমরা যে পৃথিবীতে বাস করছি তাও কত সুন্দর। এতে আছে নদীনালা, সাগর, মহাসাগর, পাহাড়-পর্বত, বনজঙ্গল। আরও আছে ফল, ফুল, ফসল ইত্যাদি। এসব নিজে নিজে সৃষ্টি হয়নি। নিশ্চয়ই এসবের একজন সৃষ্টিকর্তা আছেন, যিনি অত্যন্ত নিপুণভাবে এসব সৃষ্টি করেছেন। আর তিনি হলেন মহান আল্লাহ।

অনুরূপভাবে মনিরুজ্জামান সাহেব বুঝতে সক্ষম হবেন যে, এ এ বিশাল সৃষ্টিজগতের যদি একাধিক সৃষ্টিকর্তা থাকত তাহলে এ বিশাল সৃষ্টিজগৎ সুশৃঙ্খলভাবে পরিচালিত হতো না। নানারূপ বিশৃঙ্খলা দেখা দিত কিংবা এ সৃষ্টিজগৎ এতদিনে ধ্বংস হয়ে যেত। এ উপলব্ধি থেকে মনিরুজ্জামান সাহেব আল্লাহর পরিচয় লাভ করবেন। তিনি বিশ্বাস করবেন যে, আল্লাহ পাক যেমন তাঁরও অস্তিত্ব ও সভায় একক, অদ্বিতীয় এবং অতুলনীয়, তেমনি তিনি তাঁর গুণাবলিতেও অতুলনীয়। তাঁর সত্তা ও গুণের সাথে তুলনা করা যায় এমন কিছুই নেই। তিনি অনাদি, অনন্ত, চিরঞ্জীব ও চিরস্থায়ী। সবশেষে জনৈক আরববাসীর উক্তিটি প্রণিধানযোগ্য। তিনি বলেছেন, সামান্য একটু উটের বিষ্ঠা যদি একটি উটের অস্তিত্ব প্রমাণ করে, তাহলে এতবড় সৃষ্টিজগৎ কি আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে যথেষ্ট নয়।

4 views

Related Questions