1 Answers

আলোচ্য উদ্দীপকের বিষ্ণুপর গ্রামের অধিবাসীরা কলেরা, বসন্তসহ বিভিন্ন রোগের হাত থেকে মুক্তিলাভের জন্য শীতলা পূজার আয়োজন করে। এ পূজার মাধ্যমে তারা রোগ থেকে মুক্তি পায়। পূজার মাধ্যমে আমরা এ শিক্ষালাভ করতে পারি যে, রোগ শোকে আতঙ্কিত না হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করলে তিনি আমাদের রোগ থেকে মুক্তি দিবেন। শীতলা পূজার মাধ্যমে আমরা সেবামূলক কাজ করার জন্য উদ্বুদ্ধ হওয়ার শিক্ষালাভ করতে পারি। শীতলা দেবী নিমের পাতা বহন করেন। রোগপ্রতিরোধ করার জন্য আমাদের বাড়ির আঙিনায়ও নিমগাছ লাগানো উচিত। সর্বোপরি শীতলা পূজার মাধ্যমে আমরা স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন হতে পারি।

 

5 views

Related Questions