1 Answers

আল্লাহর প্রতি বিশ্বাস মজবুত করতে হলে কবিরকে প্রথমেই আল্লাহর অস্তিত্ব ও একত্ববাদকে বিশ্বাস করতে হবে এবং কুফরের ভয়াবহ পরিণাম সম্পর্কে জানতে হবে। এজন্য তাকে কুরআন ও হাদিসের জ্ঞানার্জন করতে হবে। কেননা আল্লাহ পাক পবিত্র কুরআনে কুফরের পরিণাম সম্পর্কে বলেছেন, "যারা কুফরি করে এবং আমার নিদর্শনগুলো মিথ্যা প্রতিপন্ন করে তারাই জাহান্নামের অধিবাসী। সেখানে তারা চিরকাল থাকবে।" কুরআনের এ ঘোষণা কবিরকে কুফরি থেকে বিরত রেখে আল্লাহর প্রতি বিশ্বাসকে উৎসাহিত করবে। এছাড়া মানুষ অনেক সময় অজ্ঞতাবশত কুফরি করে ফেলে। যেমন আলোচ্য অংশে দেখা যাচ্ছে, কবির একথা বিশ্বাস করে যে, এ পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়েছে। কিন্তু পৃথিবীর সব সৃষ্টির পিছনেই একজন স্রষ্টা বা কারিগর আছেন। তাহলে এ বিশাল পৃথিবী কোনো স্রষ্টা ছাড়া সৃষ্টি হবে এটি ভাবা নিছক মূর্খতা এবং অজ্ঞতা। সুতরাং এ বিষয়টি কবিরকে গভীরভাবে অনুধাবন করতে হবে এবং সাথে সাথে কুরআন ও হাদিসের যথার্থ জ্ঞান অর্জন করতে হবে। আর এভাবেই কবির আল্লাহর প্রতি তার বিশ্বাসকে মজবুত করতে পারে।

5 views

Related Questions