1 Answers

"উদ্দীপকে কবির চেতনা এবং 'আমি কোনো আগন্তুক নই' কবিতার কবির চেতনা একসূত্রে গাঁথা।"- মন্তব্যটি যথার্থ। 

স্বদেশপ্রেম মানুষের সহজাতপ্রবৃত্তি। একজন দেশপ্রেমিক কখনই নিজের স্বার্থকে বড় করে দেখেন না। দেশের স্বার্থে নিজের জীবন উৎসর্গ করতেও পিছপা হন না প্রকৃত দেশপ্রেমিক। স্বদেশের শ্যামল প্রকৃতি, গাছপালা, নদী-নালা, পাহাড়-পর্বত, মানুষজন সবকিছুই একজন দেশপ্রেমিকের কাছে অত্যন্ত প্রিয়।

উদ্দীপকে বাংলা ও বাঙালির প্রতি কবির গভীর অনুরাগের দিকটি প্রতিফলিত হয়েছে। এদেশের প্রকৃতির সঙ্গে কবির যেমন সম্পর্ক তেমনই সম্পর্ক এদেশের মানুষের প্রতি। সবার সঙ্গেই তিনি মিলেমিশে, আনন্দ-বেদনা ভাগাভাগি করে এখানেই বসবাস করেন। জন্মভূমির প্রতি কবির এ অনুরাগ 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় প্রতিফলিত কবির স্বদেশপ্রেমের প্রকাশের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কবি এখানে বিভিন্ন উপাদানের পরিচয় দিয়ে তাঁর নিজের অবস্থানকে ব্যাখ্যা করেছেন। এতে স্বদেশের সঙ্গে তাঁর গভীর বন্ধনের চেতনাটি প্রকাশ পেয়েছে।

'আমি কোনো আগন্তুক নই' কবিতায় কবি জন্মভূমির সঙ্গে তাঁর সম্পৃক্ততার মাধ্যমে মানুষের অবিচ্ছেদ্য সম্পর্কের দিকটি তুলে ধরেছেন। এখানে কবির চিরচেনা জনপদের মানুষ কদম আলী, জমিলার মা সবাই তাঁকে স্বজন বলে জানেন, তিনিও তাদের চেনেন। উদ্দীপকের কবিতাংশেও কবি সবার সঙ্গে মিলেমিশে থাকার কথা বলেছেন। বাঙালিকে ভাই বলে কবি এখানে যে পরিচয় দিয়েছেন তা কবিতায় প্রতিফলিত কবির পরিচয়ের সঙ্গে একসূত্রে গাঁথা। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

5 views

Related Questions