1 Answers
সাদৃশ্য থাকলেও উদ্দীপকে 'আমি কোনো আগন্তুক নই' কবিতার মূলভাবের পূর্ণ প্রতিফলন ঘটেনি।- মন্তব্যটি যথার্থ।
জন্মভূমির প্রতি মানুষের গভীর অনুরাগ ও ভালোবাসা থাকে। তাই মানুষ জীবন-জীবিকার তাগিদে যেখানেই যাক না কেন, নিজের জন্মভূমিকে ভুলে থাকতে পারে না। কারণ প্রিয় জন্মভূমির বিভিন্ন অনুষঙ্গ তার অস্তিত্বের সঙ্গে মিশে থাকে।
উদ্দীপকে বাংলার গ্রামীণ প্রকৃতির প্রতি গভীর অনুরাগ প্রকাশ পেয়েছে। উদ্দীপকের কবিতাংশে কবি স্বদেশ প্রকৃতির প্রতি মুগ্ধতা প্রকাশ করে তাঁর জন্মভূমিকে স্বর্গপুরী হিসেবে অভিহিত করেছেন। কবির এই স্বদেশপ্রীতি 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় প্রতিফলিত কবির দেশপ্রেমের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এ দিকটি ছাড়াও 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় আরও কিছু বিষয় আছে যেগুলো উদ্দীপকে প্রকাশ পায়নি।
'আমি কোনো আগন্তুক নই' কবিতায় কবি দেশকে অনুভব করে স্বদেশের মানুষকে আপন করে নেওয়ার যে অনুভূতি প্রকাশ করেছেন তা উদ্দীপকে প্রকাশ পায়নি। এ কবিতায় জন্মভূমির সঙ্গে মানুষের এবং কবির নিজের সম্পর্ক দেখাতে গিয়ে তিনি প্রকৃতির প্রসঙ্গ এনেছেন। উদ্দীপকে গ্রামীণ প্রকৃতি শোভায় কবির যে মুগ্ধতা প্রকাশ পেয়েছে তা কবির এসব প্রসঙ্গের পূর্ণাঙ্গ প্রতিফলন নয়। এ দিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।