প্রেক্ষাপট ভিন্ন হলেও কবিতা ও উদ্দীপকে প্রতিফলিত চেতনা একসূত্রে গাঁথা। আলোচনা কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
প্রেক্ষাপট ভিন্ন হলেও কবিতা ও উদ্দীপকে প্রতিফলিত চেতনা একসূত্রে গাঁথা। মন্তব্যটি যথার্থ।
বিভিন্ন কারণে অনেকেই স্বদেশ ছেড়ে বিদেশে পাড়ি জমান। কিন্তু বিদেশে গিয়ে তারা স্বদেশের প্রতি গভীর ভালোবাসা অনুভব করেন। স্বদেশের আলো, বাতাস, মাটি, পানি, প্রিয়জন প্রভৃতির নানা স্মৃতি তাকে আলোড়িত করে। তখন স্বদেশের প্রকৃতির কথা স্মরণ করে তারা ব্যাকুল হন।
উদ্দীপকের কবিতাংশে কবি তাঁর স্বদেশকে জননী বলে সম্বোধন করেছেন। তাঁর উপলব্ধিতে পূর্ববর্তী রাজা-জমিদারদের শাসন- শোষণ, অত্যাচার অপেক্ষা তাঁর স্বদেশভূমি গড়ে ওঠার ইতিহাস স্পষ্ট। তিনি উপলব্ধি করেছেন পরিবর্তনশীল ধারায় তাঁর প্রিয় জন্মভূমি কীভাবে নানা বাধা-বিঘ্ন, সমস্যা-সংকট পার হয়ে এসেছে। সেই স্বদেশভূমিকে তিনি মা হিসেবে কল্পনা করেছেন। উদ্দীপকের কবিতাংশের কবির স্বদেশপ্রেমের এ চেতনা প্রকাশ পেয়েছে 'কপোতাক্ষ নদ' কবিতায়। তবে প্রেক্ষাপট ভিন্ন; কারণ 'কপোতাক্ষ নদ' কবিতার কবি প্রবাসজীবনে তাঁর জন্মভূমির প্রিয় কপোতাক্ষ নদকে স্মরণ করে আনন্দ-বেদনায় আপ্লুত হয়েছেন। সেখানে একটি দেশের গঠন ইতিহাসের কোনো বিষয় নেই। কিন্তু স্বদেশকে মায়ের মতো ভালোবাসার ক্ষেত্রে তাদের চেতনা এক ও অভিন্ন।
'কপোতাক্ষ নদ' কবিতার কবি মোহের বশে নিজ ধর্ম ও স্বদেশ ত্যাগ করে ফ্রান্সে চলে যান। সেখানে তিনি সংকটে পড়ে স্বদেশের প্রতি গভীর বেদনা অনুভব করেন। তাঁর এই অনুভব উদ্দীপকের কবির স্বদেশানুরাগের চেতনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এসব দিক বিচারে তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।