1 Answers

উদ্দীপকে অনিকের বাবার কথা দ্বারা অনিক প্রতীক তথা প্রতীকী যুক্তিবিদ্যা সম্পর্কে জানার প্রতি উৎসাহী হবে। কারণ যুক্তিবিদ্যায় কঠিন ও জটিল যুক্তি সহজভাবে বুঝার জন্য প্রতীক ব্যবহার করা হয়। তাই বাবার কথা শুনে অনিক যদি স্কুলের শিক্ষকদের কাছে প্রতীক সম্পর্কে জানতে চান, তবে শিক্ষকরা তাকে প্রতীক সম্পর্কে শিক্ষা দিবে। এই প্রতীক সম্পর্কে যথাযথ শিক্ষার মাধ্যমে সে যুক্তিবিদ্যার সকল কঠিন সমস্যাকে সহজভাবে বুঝতে ও নির্দেশ করতে পারবে। এই প্রতীক ব্যবহারের জন্য অনিককে ছক প্রক্রিয়াও শিখতে হবে। ছক প্রক্রিয়ার মাধ্যমে সে সত্যসারণি গঠন শিখতে পারবে। সর্বোপরি অনিক তার বাবার কথা দ্বারা প্রতীকী যুক্তিবিদ্যার মৌলিক বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করতে পারবে।

5 views

Related Questions