1 Answers
অনিকের গোলাপফুল ক্রয় করার সিদ্ধান্ত অবশ্যই একটি অবরোহ অনুমানের দৃষ্টান্ত। যে ধরনের অনুমান প্রক্রিয়ায় একটি সার্বিক বিষয়ের অন্তর্গত অংশবিশেষ সম্পর্কে অনুমান করা হয় তাকে অবরোহ অনুমান বলে, যার আশ্রয়বাক্য সিদ্ধান্ত থেকে ব্যাপক অথবা অনেক ক্ষেত্রে সমান হয়ে থাকে। অর্থাৎ এক্ষেত্রে সার্বিক আশ্রয়বাক্য থেকে বিশেষ সিদ্ধান্ত নিঃসৃত হয়। তাই এ ধরনের অনুমানের গতি হয় নিম্নমুখী। যুক্তি গঠনে নিয়ম পালনের ওপর গুরুত্ব আরোপ করায় অবরোহ অনুমানের সিদ্ধান্তের বস্তুগতভাবে সত্য হওয়ার প্রয়োজন নেই। একে কেবল আকারগতভাবে সত্য হতে হয়
যেমন- সকল ফুল হয় সুন্দর।
গোলাপ একটি ফুল।
অতএব, গোলাপ ফুল হয় সুন্দর।
অনিকের উপর্যুক্ত দৃষ্টান্তের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে বলে এটি একটি অবরোহ অনুমান। কারণ অবরোহ অনুমানে সার্বিক আশ্রয়বাক্য অনুসারে বিশেষ সিদ্ধান্ত নিঃসৃত হয়।