বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে তুমি হাবিব সাহেবকে কোন পদক্ষেপ গ্রহণ করতে বলবে? অভিমত দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে বিক্রয় বৃদ্ধির জন্য হাবিব সাহেবকে প্রচার কার্যক্রম গ্রহণ করতে বলব।
উৎপাদিত পণ্যের উপযোগ সৃষ্টির জন্য পণ্য সম্পর্কে ক্রেতা বা ভোক্তাকে জানালে এবং আকৃষ্ট করলে পণ্যের বিক্রয় বৃদ্ধি সম্ভব হয়। অন্যথায় উৎপাদন অপেক্ষা পণ্যের বিক্রয় কম হওয়ার সম্ভাবনা থাকে এবং ব্যবসায়ীকে লোকসানের সম্মুখীন হতে হয়।
উদ্দীপকে হাবিবের উৎপাদন অপেক্ষা মৎস্য বিক্রির পরিমাণ কম হওয়ায় তাকে লোকসানের সম্মুখীন হতে হয়। তাই লাভজনকভাবে ব্যবসায় পরিচালনার জন্য তার বিক্রয় বৃদ্ধি করা অপরিহার্য হয়ে পড়েছে। বিক্রি বৃদ্ধির ক্ষেত্রে তার প্রয়োজন ক্রেতা ভোক্তাকে তার উৎপাদিত মাছের গুণাবলি সম্পর্কে বেশি করে জানানো। তাই প্রচারপত্র বিলি বা স্থানীয় এবং জাতীয় দৈনিক সংবাদপত্রে বিজ্ঞাপনের মতো পদক্ষেপ গ্রহণ করতে পারলে তার বিক্রয় বৃদ্ধি পাবে।
সুতরাং উদ্দীপকে বিক্রয় বৃদ্ধির জন্য আমার পরামর্শ হলো হাবিব সাহেবকে প্রচার কার্যক্রম চালানোর পদক্ষেপ গ্রহণ করা।