কী পদক্ষেপ গ্রহণ করলে ইস্তি স্পিনিং মিল ভবিষ্যতে লক্ষ্য অর্জনে সমর্থ হবে? অভিমত দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
নির্দেশনার ঐক্য নীতির পদক্ষেপ গ্রহণ করলে ইস্তি স্পিনিং মিল ভবিষ্যতে লক্ষ্য অর্জনে সমর্থ হবে।
উদ্দেশ্য অর্জনের জন্য পূর্ব নির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা প্রদানের কাজকেই নির্দেশনার ঐক্য নীতি বলে। প্রতিষ্ঠানে সবাই যেহেতু একই উদ্দেশ্যে কাজ করে তাই কাজের ধরন ও পদ্ধতি একই হতে হয়।
উদ্দীপকে ইস্তি স্পিনিং মিলে সুপারভাইজর উৎপাদন ব্যবস্থাপক ও নির্বাহীদের কাজ থেকে দু'ধরনের নির্দেশনা পায়। ফলে তিনি বিভ্রান্তিতে পড়ে যান। নির্দেশনা সবসময় একই হলে কর্মীরা বিভ্রান্তিতে পড়ে না এবং যথাসময়ে কাজটি সম্পাদন করতে পারে। প্রতিষ্ঠানের সুপারভাইজর যদি শুধু উৎপাদন ব্যবস্থাপকের নির্দেশনায় উৎপাদনকার্য পরিচালনা করেন তাহলে তিনি সমস্যায় পড়বেন না এবং যথাসময়ে লক্ষ্যার্জনে সমর্থ হবেন।
সুতরাং বলা যায়, নির্দেশনার ঐক্য নীতি গ্রহণ করলে ইস্তি স্পিনিং মিল ভবিষ্যতে লক্ষ্য অর্জনে সমর্থ হবে।