1 Answers

হাবিবা তার বান্ধবীদের বাসায় আসতে দাওয়াত করে। ওয়াদা  মোতাবেক সবাই বাসায় এলেও নাহার ওয়াদা ভঙ্গ করে। এক্ষেত্রে হাবিবার দায়িত্ব হলো নাহারকে ওয়াদা পালনে উদ্বুদ্ধ করা। হাবিবা যেভাবে তার বান্ধবীকে ওয়াদা পালনে উদ্বুদ্ধ করতে পারে তা হলো- হাবিবা নাহারকে বোঝাবে যে, 

১. ওয়াদা পালন করা সচ্চরিত্র তথা তাকওয়াপূর্ণ জীবনযাপনের অন্যতম বৈশিষ্ট্য। 

২. যে লোক কথা দিয়ে কথা রাখে, ওয়াদা পালন করে, তাকে সবাই ভালোবাসে। 

৩. ওয়াদা পালন করলে আল্লাহ পাকও খুশি হন। এ প্রসঙ্গে আল্লাহ পাক বলেন, يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَوْفُوْا بِالْعُقُودِ অর্থাৎ “হে মুমিনগণ তোমরা চুক্তিসমূহ পূর্ণ কর।" (সূরা আল-মায়িদা : ১)

৪. মুমিনের জন্য ওয়াদা পালন করা অবশ্য কর্তব্য, ইমানের দাবি। এ প্রসঙ্গে মহানবি (স.) বলেন- عِدَةُ الْمُؤْمِنُ دَيْنٌ অর্থাৎ “মুমিনের ওয়াদা ঋণস্বরূপ।”

৫. ওয়াদা ভঙ্গ করা জঘন্যতম অপরাধ। এ সম্বন্ধে মহানবি (স.) বলেছেন, “যে ব্যক্তি ওয়াদা পালন করে না তার দীন নেই।”

উপরিউক্ত উপায়ে হাবিবা নাহারকে ওয়াদা পালনের গুরুত্ব বোঝাবে। এতে করে আশা করা যায়, নাহার তার ভুল বুঝতে পারবে এবং পরবর্তী সময়গুলোতে ওয়াদা পালনে উদ্বুদ্ধ হবে।

4 views

Related Questions